ড্যান লরেন্স ও জ্যাক বার্নহ্যামের জোড়া সেঞ্চুরির ওপর করে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে উড়ন্ত সূচনা করেছে ইংল্যান্ড। বুধবার চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ইংলিশরা ২৯৯ রানের বড় ব্যবধানে হারিয়েছে ফিজিকে।
টস জিতে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ৩৭১ রান সংগ্রহ করে ইংল্যান্ড। জবাবে ২৭.৩ ওভারে মাত্র ৭২ রানেই গুটিয়ে যায় ফিজির ইনিংস। আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ১৮ বছরের শিরোপা খরা কাটানোর লক্ষ্যে ইংল্যান্ডের শুরুটা দুর্দান্ত হয়েছে। অনূর্ধ্ব-১৯ এর ওয়ানডেতে রানের দিক থেকে এটি তৃতীয় বৃহত্তম জয় ইংলিশদের। এর আগে ২০০২ সালে ডাবলিনে অস্ট্রেলিয়া ৪৩০ রানে কেনিয়াকে হারিয়ে সবচেয়ে বড় জয় পেয়েছিল। একই সালে ওয়েস্ট ইন্ডিজ ৩০১ রানে স্কটল্যান্ডকে হারিয়ে দ্বিতীয় সর্বোচ্চ জয় পেয়েছিল।
