দারুণ উন্নতি করছে ভারত: ট্রাম্প

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৬, ২০:৩৩
ভারত দারুণ উন্নতি করছে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট পদে মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প। তিন বলেন, ভারত উন্নতি করলেও এ নিয়ে কেউ কথা বলে না। সিএনএনকে দেয়া সাক্ষাতকারে এ কথা বলেন তিনি।
 
উন্নয়নশীল বিশ্বের বিভিন্ন দেশ বিশেষ করে চীন ও মেক্সিকোর প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে তার। প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় মনোনয়নের প্রত্যাশায় প্রচারণা শুরুর এক বছর হয়ে এলেও এই প্রথম ভারত নিয়ে মন্তব্য করলেন ট্রাম্প। এর আগে প্রকাশ্যে বিভিন্ন বক্তৃতায় চীন, মেক্সিকো ও জাপানের সমালোচনা করেছিলেন এই রিপাবলিকান নেতা। সূত্র: ইন্ডিয়া টাইমস