খুলনায় ব্যাংকে আগুন, দগ্ধ ১

আপডেট : ১৩ মার্চ ২০১৯, ১৬:৩৪

খুলনায় রূপালী ব্যাংকের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার দুপুরে নগরীর দৌলতপুর শাখায় এ অগ্নিকাণ্ডের  ঘটনা ঘটে। আগুন নেভাতে গিয়ে ব্যাংকের একজন নিরাপত্তা প্রহরী অগ্নিদগ্ধ হয়েছেন।

ব্যাংকের জিএম বিলকিস বানু জানান, দুপুর পৌঁনে ২টার দিকে জেনারেটর বিস্ফোরণে আগুনের ঘটনা ঘটে। আগুন নিভাতে গিয়ে নিরাপত্তা প্রহরী হাসিব মোল্লা অগ্নিদগ্ধ হয়েছেন। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে, তাৎক্ষনিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।

আরও পড়ুন: একক প্রার্থীর নির্বাচনে উ. কোরিয়ায় ভোট পড়েছে ৯৯.৯৯ শতাংশ

খুলনার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপ-পরিচালক মো আবুল হোসেন বলেন, ‘আধা ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। তারা আটকা পড়া ব্যাংক কর্মকর্তা ও গ্রাহকদের উদ্ধার করেছেন। ব্যাংকের গ্রাহকদের অভিযোগ জেনারেটরে তেল না থাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে।’

ইত্তেফাক/কেকে