সিঙ্গাপুরের পথে মির্জা ফখরুল

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৬, ০৯:১৩
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসার (নিয়মিত চেকআপ) জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওয়ানা করেছেন। 
 
বৃহস্পতিবার সকাল ৮ টা ৪০ মিনিটে তিনি বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন। তার সঙ্গে রয়েছেন স্ত্রী রাহাত আরা।
 
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।