৯ মামলায় বিএনপি নেতা এ্যানীর আত্মসমর্পণ

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৬, ১৯:৫২
 
রাজধানীর পল্টন, মতিঝিল  ও সূত্রাপুর থানায় দায়েরকৃত নয় মামলাঢ আত্মসমর্পণ করেছেন বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। একই সঙ্গে জামিন আবেদন করেছেন তিনি।
 
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন অ্যানি। বিকাল তিনটার দিকে এই বিষয়ে শুনানি হবে।
 
নাশকতা, হামলা, অগ্নিসংযোগ ও গাড়ি পুড়িয়ে মানুষ হত্যার অভিযোগসহ শহীদ উদ্দীন চৌধুরীর বিরুদ্ধে তিন থানায় পৃথক নয়টি মামলা দায়ের করা হয়।