সাতক্ষীরায় নাশকতার বিভিন্ন মামলায় কারাগারে বন্দী আট জেএমবি সদস্যের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা অতিরিক্ত জজ আদালত-১ এর বিচারক আশরাফুল ইসলাম এই আদেশ দেন।
আসামিদের মধ্যে মোনাজাত আলীর নামে তিনটি, ইসমাইল হোসেনের নামে পাঁচটি, নাসির উদ্দিনের নামে দশটি, গিয়াস উদ্দিনের নামে ১০টি, নুরুল ইসলামের নামে ১০টি, মনিরুল ইসলামের নামে ১০টি, সাইফ আসাদুজ্জামানের নামে ৫টি ও বেল্লাল হোসেনের নামে ৭টি নাশকতার মামলা রয়েছে।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুস সামাদ বিষয়টি নিশ্চিত করে জানান, ২০০৫, ২০০৮ ও ২০১৫ সালের ভিন্ন ভিন্ন নাশকতার মামলায় আট জেএমবি সদস্য গ্রেফতার হয়ে কারাগারে আছেন। আজ ঐসব মামলার শুনানির দিন ধার্য দিন। শুনানির আগে তারা জামিনের আবেদন জানালে আদালত তা নামঞ্জুর করে পুনরায় কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
