‘স্বাধীনতার ৪৩ বছর পরেও জঙ্গিবাদের মোকাবেলা করতে হচ্ছে’

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৬, ১৯:২৭
জাতীয় পার্টির  (জেপি) মহাসচিব মুক্তিযোদ্ধা শেখ শহীদুল ইসলাম বলেছেন, ‘স্বাধীনতার ৪৩ বছর পরেও জঙ্গিবাদের মোকাবেলা করতে হচ্ছে এ জাতিকে। বর্তমান সরকার যখন এ দেশের মানুষকে বিশ্বের বুকে উন্নত জাতি হিসেবে গড়ে তোলার আপ্রাণ চেষ্টা করছে। ঠিক সেই সময়ে স্বাধীনতা বিরোধীরা জঙ্গি তৎপরতা চালিয়ে হত্যাযজ্ঞ, অগ্নিসংযোগ, লুটপাট-ভাঙচুর ও ষড়যন্ত্র চালিয়ে এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করছে।’
 
বৃহস্পতিবার দুপুরে গাংনী অডিটরিয়ামে মেহেরপুর জেলা জাতীয় পার্টি  (জেপি) দ্বি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সাবেক এ শিক্ষা মন্ত্রী এসব কথা বলেন তিনি। এতে দলটির কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক ও মেহেরপুর জেলা শাখার সভাপতি আব্দুল হালিম সভাপতিত্ব করেন।
 
শেখ শহীদুল ইসলাম বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে এদেশের মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে পাকিস্থানি হায়েনাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন।
 
এতে বিশেষ অতিথি হিসেবে জেপির প্রেসিডিয়াম সদস্য রুহুল আমিন এমপি, এজাজ আহমেদ মুক্তা, কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শফিকুল হামিদ চন্দন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের সিদ্দীকি আবু, প্রকাশনা সম্পাদক কেএম মজিবুর রহমান মজনু, জেপির খুলনা বিভাগীয় সাংগাঠনিক সম্পাদক ফতে আলী টিপু, জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মঞ্জুর হাবীব মঞ্জু, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন সুলতান, যশোর জেলা জাতীয় পার্টি  (জেপি) আহ্বায়ক সাদেক আহম্মেদ নিপু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, গাংনী পৌর মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আশরাফুল ইসলাম এবং বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড আব্দুল মাবুদ বক্তব্য রাখেন।
 
এতে অন্যান্যের মধ্যে গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দাউদ হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল হক মাস্টার, জাসদের দৌলতপুর উপজেলার নেতা খলিশাকুন্ডি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম (সাবেন চেয়ারম্যান), মটমুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হাশেম ও উপজেলা জেপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জলিল প্রমুখ বক্তব্য রাখেন।