খন্দকার নূরুল আলম স্মরণে সুবির নন্দি ও মুন্নির গান

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৬, ২০:৩৫
গত শুক্রবার ২২ জানুয়ারি দুপুরে চিকিতসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন খন্দকার নুরুল আলম। তিনি একাধারে সুরকার, সঙ্গীত পরিচালক ও কণ্ঠশিল্পী ছিলেন। তার চলে যাওয়াতে দেশের সঙ্গীত সংশ্লিষ্টদের মাঝে নেমে আসে শোকের ছায়া। তাকে স্মরণ করে আয়োজন করা হয় নানা অনুষ্ঠান। 
 
সেই ধারাবাহিকতায় আজ দেশ টিভিতে তাকে স্মরণ করে প্রচার হবে দর্শকদের সরাসরি ফোনে কথা ও অনুরোধের গানের অনুষ্ঠান 'কল এর গান'। এই অনুষ্ঠানে গাইবেন সঙ্গীতশিল্পী দীনাত জাহান মুন্নী। অনুষ্ঠানটি প্রচারিত হবে আজ রাত ১১টা ৪৫ মিনিটে। অনুষ্ঠানটি প্রসঙ্গে সুবির নন্দি বলেন, "আমি সৌভাগ্যবান যে তার সুরে অনেকগুলো গান আমি গেয়েছি। 'তুমি এমনই জাল পেতেছ সংসারে' গানটির কথা এই মুহূর্তে মনে পড়ছে। তার গানের অনেকে ভক্ত রয়েছে। কেউ জেনে আবার কেউ না জেনে। সেই জনপ্রিয় গানগুলোই আজ গাইবো।"
 
মুন্নি বলেন, 'একজন গুণী মানুষকে আমরা হারিয়েছি। তার শূণ্যতা পুরন করার নয়। তিনি যেখানে আছে সৃষ্টিকর্তা যেন তকে ভালো রাখেন। আর আমি ভাগ্যবান যে এই গুণী মানুষটির স্মরণে গান গাইবো। কৃতজ্ঞ অনুষ্ঠানের সংশ্লিষ্টদের।'