গুলিস্থানে বাস চাপায় কমিউনিটি পুলিশ নিহত

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৬, ০৮:৫০
রাজধানীর গুলিস্থানে দুই বাসের মাঝে চাপা পড়ে হুমায়ন কবির (৫৩) নামের এক কমিউনিটি পুলিশ নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৮টায় এ ঘটানা ঘটে।
 
পুলিশ জানায়, গুলিস্থান কেন্দ্রীয় মসজিদের সামনে দুটি গাড়ির মাঝে পড়ে দায়িত্ব পালনরত অবস্থায় হুমায়ন নামের এক কমিউনিটি পুলিশ সদস্য গুরুতর আহত হন। আহত অবস্থায় সহকর্মীরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজে নিয়ে গেলে চিকিত্সকরা মৃত ঘোষণা করেন।