বন্ধু তৈরির উপায় সহজ করছে স্ন্যাপচ্যাট

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৬, ১০:১৯
পরিবর্তন আসছে জনপ্রিয় ভিডিও মেসেজিং অ্যাপ্লিকেশন স্ন্যাপচ্যাটে। বন্ধু খুঁজে বের করা ও বন্ধু বানানোর উপায় সহজ করছে অ্যাপ কর্তৃপক্ষ। অনলাইনে ফাঁস হওয়া তথ্য থেকে এমনটাই জানিয়েছে প্রযুক্তি বিষয়ক সংবাদ মাধ্যম দ্য ভার্জ।
 
প্রকাশিত তথ্যের উদ্ধৃতি দিয়ে বলা হচ্ছে, স্ন্যাপচ্যাটকে ঢেলে সাজাতে কাজ করছেন সংশ্লিষ্টরা। ফেসবুক মেসেঞ্জারের আদলে সেবাটি সাজানো হতে পারে। আসতে পারে আরও বেশ কিছু নতুন ফিচার।
 
মেসেজিং খাতে ফেসবুক মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তার কাছে অনেকটাই পিছিয়ে পড়েছে স্ন্যাপচ্যাট। এক্ষেত্রে সেবাটিকে ঢেলে সাজানো যুগোপযোগী পদক্ষেপ হবে বলে মনে করা হচ্ছে। বিষয়টিকে ঘিরে স্ন্যাপচ্যাট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
 
সম্প্রতি এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, গত বছর ৭০০ মিলিয়ন মেসেজ পাঠানো হয়েছে স্ন্যাপচ্যাট ব্যবহার করে। চলতি বছর এ সংখ্যা আরও বাড়বে।