বড় জয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে জিম্বাবুয়ের যাত্রা শুরু

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৬, ১৫:০৮
 
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নবাগত ফিজির বিরুদ্ধে ৭ উইকেটেন বড় জয় দিয়ে শুখ সূচনা করল জিম্বাবুয়ে। শুক্রবার চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে 'সি' গ্রুপের ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ওয়েসলি মাদভেরে ও ব্লেসিং মাভুটার মারাত্মক বোলিংয়ে ২৭ ওভার ৪ বলে ৮১ রানে অলআউট হয়ে যায় ফিজি।
 
ফিজির পক্ষে সর্বোচ্চ ১৯ রান করেন চাকাচাকা টিকোইসুভা। ২৪ রানে ৫ উইকেট নেন ম্যাচ সেরা মাদভেরে। মাভুটা ৩ উইকেট নেন ১৩ রানে।
 
জবাবে ১৮ ওভার ৫ বলে তিন উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় জিম্বাবুয়ে। সর্বোচ্চ ২৯ রানে অপরাজিত থাকেন ব্রেন্ডন স্লাই। ১৮৭ বল হাতে রেখে পাওয়া জয়ে ২৩ রান করেন রায়ান মারে।