‘বাংলার ঘরে ঘরে সোনার ছেলে জন্ম নিবে’

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৬, ১৭:৫৯
স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘বিশ্ব দরবারে বাংলাদেশ উন্নয়নের মডেল হিসাবে পরিচিতি লাভ করেছে। যেভাবে উন্নয়ন হচ্ছে খুব শীঘ্রই বাংলার ঘরে ঘরে সোনার ছেলে জন্ম নিবে।’
 
শুক্রবার দুপুরে ফরিদপুরের ভাঙ্গা কেএম কলেজের ৫০তম বর্ষপূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।
 
মন্ত্রী এ সময় শিক্ষকদের উদ্দেশ করে বলেন, ‘যত্ন সহকারে শিক্ষার্থীদের প্রতি খেয়াল রাখবেন। শতভাগ শিক্ষার মান দেখতে চাই।’
 
ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ এতে সভাপতিত্ব করেন।
 
এতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. কাজী শহীদুল্লাহ, সাবেক এমপি আলহাজ কাজী সিরাজুল ইসলাম, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মজিবর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
 
অন্যান্যের মধ্যে এতে জেলা সদর উপজেলার চেয়ারম্যান খন্দকার মোহতেশাম বাবর, অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান, কেএম কলেজের অধ্যক্ষ মোসায়েদ হোসেন ঢালী, ভাঙ্গা পৌর মেয়র আবু রেজা মো. ফয়েজ, ফরিদপুর পৌর মেয়র শেক মাহাতাব হোসেন মেথু, উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. আলমগীর হোসেন, ফরিদপুর শহর আওয়ামী লীগের সভাপতি খন্দকার নেভী ও সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত, ফরিদপুর বি-১০৫৫ বাস মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম নাসির, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী হেদায়েদউল্লাহ সাকলাইন ও সাধারণ সম্পাদক ফাইজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।