সীমান্ত থেকে কাটাতারের বেড়া সরিয়ে নিল বিএসএফ

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৬, ২০:২০
বিজিবির বাধার মুখে কুড়িগ্রামের নাগেশ্বরী সীমান্ত থেকে অর্ধনির্মিত কাটাতারের বেড়া সরিয়ে নিতে বাধ্য হল (বিএসএফ) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।
 
এলাকাবাসী ও বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার উপজেলার নারায়নপুর ইউনিয়নের বালারহাট সীমান্তে ১০৩৪/২ঝ-৩ঞ নং আন্তর্জাতিক সীমানা পিলারের পার্শ্ববর্তী এক শ গজ ফাকা জায়গায় আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে ১৫০ গজের ভিতরে ভারতের টাকিমারী ক্যাম্পের বিএসএফ সদস্যরা কাটাতারের বেড়া নির্মাণ শুরু করে। এ সময় চৌদ্দঘুরি বিজিবি জোয়ানরা এতে বাধা দিলেও বিএসএফ সদস্যরা নির্মাণ কাজ অব্যাহত রাখে। পরবর্তীতে বিজিবি আবারো নির্মাণ কাজ বন্ধ ও অর্ধনির্মিত কাটাতারের বেড়া সরিয়ে নেয়ার জন্য বিএসএফকে চাপ সৃষ্টি করে। বিজিবির অব্যাহত চাপের মুখে শুক্রবার সকালে বিএসএফ সদস্যরা কাটাতারের বেড়া সরিয়ে নিতে বাধ্য হয়।
 
চৌদ্দঘুরি বিজিবি ক্যাম্প ইনচার্জ হাবিলদার সাইদুল হক তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।