কানাডায় তুষার ধসে পাঁচজন নিহত হয়েছেন। শুক্রবার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় শবপরীক্ষক কর্তৃপক্ষ।
শনিবার এপির প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ কলম্বিয়ার শবপরীক্ষক সেবার বার্ব ম্যাকলিনটোক বলেছেন, জমে থাকা তুষার পরিষ্কার করার কাজে ব্যস্ত ছিলেন এক দল ব্যক্তি। এসময়ে তুষার ধসের ঘটনা ঘটে।
সেখানে দুইজন শবপরীক্ষককে পাঠানো হয়েছে। কানাডার মাউনটেন্ট পুলিশ এই বিষয়ে তদন্ত করছে।
