অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১৩ সদস্যের নিউজিল্যান্ড দলকে নেতৃত্ব দিবেন ব্র্যান্ডন ম্যাককালাম। ৩ ফেব্রুয়ারি থেকে অকল্যান্ডে দুই দলের প্রথম ম্যাচ শুরু হবে।
এদিকে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে চলমান ওয়ানডে সিরিজে তৃতীয় ও শেষ ম্যাচে ফেরার কথা রয়েছে ম্যাককালামের। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে সীমিত ওভারের সিরিজটিই হবে ডানহাতি এ ব্যাটসম্যানের ক্যারিয়ারের শেষ রঙ্গিন পোশাকের সিরিজ।
ম্যাককালাম যদি অজিদের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে প্রস্তুত না হতে পারেন, তবে কিউইদের নেতৃত্ব দেবেন টম ল্যাথাম। কিন্তু কোচ মাইক হেসনের অধীনে কিউই এই দলে ইনজুরির কারণে থাকছেন না রস টেইলর, টিম সাউদি ও মিচেল ম্যাকক্লেনাঘান।
