ঢাকায় শুরু হচ্ছে দক্ষিণ এশীয় স্পিকার্স সম্মেলন

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৬, ১২:৪২
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি) অর্জন সম্পর্কিত দুইদিনব্যাপী দক্ষিণ এশিয়া স্পিকার্স সম্মেলন ঢাকায় শুরু হচ্ছে শনিবার।তামাক নিয়ন্ত্রণ প্রচারণার ওপর এ সম্মেলনে মূল দৃষ্টি থাকবে।
 
বাংলাদেশ জাতীয় সংসদের সহযোগিতায় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) এবং তামাক মুক্ত শিশু প্রচারাভিযান কার্যক্রম এই সম্মেলনের আয়োজন করছে। হোটেল সোনারগাঁয়ে অনুষ্ঠিতব্য এই সম্মেলনে বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, মায়ানমার এবং শ্রীলংকার সংসদের স্পিকাররা অংশ নেবেন।
 
আইপিইউ এবং সদস্য দেশের সংসদের মধ্যে বিভিন্ন বোঝাপড়ার মাধ্যমে এসডিজি কার্যক্রমের মাধ্যমে গণতান্ত্রিক সুশাসন এবং সমাজের সব ক্ষেত্রে উন্নয়ন নিশ্চিত করা হবে বলে আইপিইউ সূত্র জানায়।
 
প্রতিবছর অসংক্রামক রোগে তিন কোটি ৮০ লাখ লোকের মৃত্যু হয় এবং বিশ্বব্যাপী যা মোট মৃত্যুর ৬৮ শতাংশ। এ ধরনের মৃত্য ঠেকাতে তামাক নিয়ন্ত্রণের বিষয়টি এসডিজিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
 
আইপিও’র প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী বলেন, যদি আমরা দক্ষিণ এশিয়ায় সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (টেকসই উন্নয়ন লক্ষমাত্রা) নিশ্চিত করতে চাই, তবে এ অঞ্চলে আমাদের তামাকের ওপর খরচ নিয়ন্ত্রণে সম্মিলিত শক্তি প্রয়োগ করতে হবে।
 
বাসস।