কানাডিয়ান ডলারের অবনতি

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৬, ১৪:১৪
কানাডিয়ান ডলারের দারুণ অবনতি ঘটেছে। বেশ কয়েক মাস ধরে এক মার্কিন ডলারের অনুকূলে ১ দশমিক ৪০ থেকে ১ দশমিক ৪২ ডলারে উঠানামা করছে। তা বাংলাদেশি টাকায় এক কানাডিয়ান ডলারে দাঁড়িয়েছে ৫৩ টাকা থেকে ৫৫ টাকা। এ দিকে অর্থনৈতিক অস্থিরতায় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য অনুরূপ ভাবে বৃদ্ধি পেয়েছে।
 
অর্থনীতির অস্থিরতার ঢেউ বিনিয়োগ বাজারেও প্রভাব ফেলেছে। তাই শেয়ার মার্কেটে অর্থ খাটাতে কেউ ভরসা পাচ্ছে না।
 
সিআইবিসি’র এক রিপোর্ট থেকে জানা যায়, এ জন্য ৭৫ বিলিয়ন ডলার নগদ অর্থ নাগরিকরা মজুদ করে রেখেছে।