‘নেইমারকে না খেলালে সে আমাকে মেরেই ফেলবে’

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৬, ১৪:১৬

অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে আজ মহাগুরুত্বপুর্ণ ম্যাচে মুখোমুখি হওয়ার আগে নেইমারের খেলা নিয়ে শঙ্কা ছিল ইনজুরির কারণে। তবে বার্সা কোচ লুইস এনরিকে বলেছেন, নেইমার অবশ্যই খেলবে, বরং তাকে না খেলালে তার জীবনের আশঙ্কা রয়েছে!

কথাটা সম্পূর্ণ মজা করেই বলেছেন কোচ। অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচে পায়ে চোট পেয়েছিলেন এই মৌসুমে দুর্দান্ত খেলতে থাকা নেইমার। তবে অ্যাটলেটিকোর বিপক্ষে খেলতে নেইমার যে উদগ্রীব সেটা বোঝাতেই কোচ এনরিকে বলেন, নেইমার চোট পেয়েছে। তারপরও তাকে না খেলানোটা হয়তো বুদ্ধিমানের কাজ হবে না। সে আমাকে হয়তো তাহলে মেরেই ফেলবে। সে অবশ্যই খেলছে।

 

অ্যাটলেটিকোর বিপক্ষে ম্যাচের আগে এক ম্যাচ কম খেলেও সমান পয়েন্ট বার্সেলোনার। আজকের ম্যাচে জিততে পারলে এক ম্যাচ হাতে রেখেই তিন পয়েন্টে এগিয়ে যাবে ক্যাটালানরা যা হয়তো লা লিগাটা অনেকটাই নিশ্চিত করে দেবে। তবে এনরিকে বলেন, আজকের ম্যাচের উপর লিগের শিরোপা নির্ধারিত হবে না। এখনো অনেক খেলা বাকি। মার্কা।