আড়াইহাজারে স্কুলছাত্রী ধর্ষণের শিকার

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৬, ১৫:৫৮
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এক স্কুলছাত্রী  ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনার শুক্রবার রাতে মামলা হয়েছে।
 
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে উপজেলার ঝাউগড়া গ্রামের ৮ম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে  দাসপাড়া গ্রামের নজরুল (২০)বাড়ি থেকে ডেকে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে একটি মামলা করেছেন।
 
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।