অবশেষে বাংলাদেশে মেসেঞ্জারের মাধ্যমে ভয়েস ও ভিডিও কল চালু করল ফেসবুক। গত ২৮ জানুয়ারি থেকে বাংলাদেশসহ আরো বেশ কিছু দেশের জন্য এই সার্ভিস চালু করেছে ফেসবুক কতৃপক্ষ।
এই সুবিধার মাধ্যমে বেশ অল্প খরচে কথা বলা যাচ্ছে বিদেশে থাকা বন্ধু-বান্ধব ও আত্মীয়দের কাছে। এরই মধ্যে দেশের মেসেঞ্জার ব্যবহারকারীরা এই সুবিধা ব্যবহার করা শুরু করেছে। এ প্রসঙ্গে এক ব্যবহারকারী বলেন, 'এই সুবিধা ব্যবহার করে আমার ইউরোপে থাকা বেশ কিছু বন্ধুর সঙ্গে যোগাযোগ করেছি। মেসেঞ্জারে তূলণামূলকভাবে ডাটাও কম খরচ হয়।'
