গত বছর জাতীয় পুরস্কার প্রাপ্ত সঙ্গীত পরিচালক কৌশিক হোসেন তাপসের হাত ধরেই কামব্যাক করেছিলেন কণ্ঠশিল্পী বালাম। তবে নতুন বছরে দিনরাত বালাম তার নতুন একটি সিঙ্গেলসের কাজ নিয়েই ব্যস্ত রয়েছেন। সাখাওয়াত আল মামুন ও কৗশিক তাপসের লেখা এই গানটি অনেকটা ফোক ফিউশন ধাঁচের। বালামের কণ্ঠে এ ধরণের গান এবারই প্রথম শ্রোতারা শুনবেন। গানটির সুর ও সঙ্গীত পরিচালক কৌশিক হোসেন তাপস।
উল্লেখ্য, গত বছরেই বেশ কিছু ইন্টারভিউতে সঙ্গীত পরিচালক তাপস তার এই গান নিয়ে কথা বলেছেন। অবশেষে গানটি এবারের ভ্যালেন্টাইনে মুক্তি পাচ্ছে। গানের কথাগুলো এমন ‘দি জ্বালা দিলি অন্তরে/আগুন জ্বলে মনের পিঞ্জরে’। এরকম কথায় সুর বেঁধেছেন তাপস। খুব শিগগিরই গানটির মিউজিক ভিডিও রিলিজ দেয়া হবে।
এ প্রসঙ্গে বালাম বলেন, ‘গানটিতে যথেষ্ঠ নতুনত্ব রয়েছে। খানিক ফোক ধাঁচের সুরের পাশাপাশি আমার নিজস্ব স্টাইলের গায়কী এই গানে যোগ হয়েছে। আর সুরের ব্যাপারে তার সুরের ভেতরে অদ্ভুত এক মায়াও লক্ষ করা যায়। এবারই প্রথম কৌশিক হোসেন তাপসের সুরে কোনো গান আমার কণ্ঠে রিলিজ হতে যাচ্ছে।’
গানটি প্রসঙ্গে সুরকার তাপস জানান, ‘এই গানটি আমার অনেকদিনের প্ল্যান। আশা করছি আমাদের দুজনার এই সুর আর কণ্ঠের কম্পোজিশন শ্রোতা দর্শকদের ভেতরে নতুন এক ভালো লাগার জন্ম দেবে।’
