সেই বাঘ আর ছাগলের বন্ধুত্বে ফাটল

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৬, ২৩:০০
সাইবেরিয়ার ফার ইস্ট জু সাফারি পার্কের কর্তৃপক্ষ তাদের একটি বাঘকে খাবার হিসেবে একটি ছাগল দিয়েছিল। বাঘটি যখন ছাগলটিকে ভক্ষণ করতে আসলো তখন ছাগলটি বাঘটিকে এক গুঁতো দেয়। আর এই গুঁতোতেই বাঘটি ভয় পায়। এরপর দুইজনের মধ্যে তৈরি হয় বন্ধুত্ব! পরবর্তীতে দুজনেই একসাথে বসবাস করতে থাকে।এদের বন্ধুত্ব দেখে সাফারি পার্ক কর্তৃপক্ষ বাঘটিকে আমুর এবং ছাগলটিকে তিমুর নামে ডাকতো। কিন্তু আমুর হঠাৎ করে গত শুক্রবার (২৯ জানুয়ারি) তিমুরকে আহত করে দিল !
IMG0
সাফারি পার্ক কর্তৃপক্ষ জানায়, গত কয়েক দিন ধরেই আমুরকে ভীষণ জ্বালাতন করছিল তিমুর। যখন তখন ঝাঁপিয়ে পড়ছিল আমুরের ঘাড়ে। ইচ্ছামত গুঁতোচ্ছিল। লাথি মারছিল। বন্ধুত্বের খাতিরে বেশ কিছু দিন এই অত্যাচার সহ্য করে গেছে সাইবেরিয়ান টাইগার। ২৯ তারিখ তার ধৈর্যের বাঁধ ভাঙে। তবে বেশি কিছু করেনি। সবক শেখাবার জন্য প্রচণ্ড বিরক্তিতে তিমুরের ঘাড় চেপে ধরে দূরে ছুড়ে ফেলে দেয়।
IMG1
কর্তৃপক্ষ আমুরের খাচার  ভিতর তাড়াতাড়ি ঢুকে তিমুরকে সরিয়ে নিয়ে যান। এখন চিকিতসা চলছে আহত তিমুরের। সাফারি ডিরেক্টরের মতে, অবশ্য আশে পাশে এক বাঘিনীর আগমন হওয়ায় আমুরের বন্ধুত্বে কয়েকদিন কিঞ্চিত টান পড়ছিল।আপাতত ঝুকি না নিয়ে দুইজনকে আলাদা রাখা হলেও, কর্তৃপক্ষের আশা ঝগড়া মিটিয়ে ফের একদিন কাছাকাছি আসবে আমুর আর তিমুর।