এনটিভিতে আজ রাত ৮টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘শেষ বিকেলের গান’। নাটকটি প্রতি সপ্তাহের শনিবার ও রবিবার প্রচার হচ্ছে। লাকী ইনাম ও হূদি হকের রচনায় নাটকটি পরিচালনা করেছেন হূদি হক ও কামরুজ্জামান রনি।
নাটকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, তানিয়া আহমেদ, লিটু আনাম, সাজু খাদেম, ড. এজাজ, নাঈম, তানজিকা আমিন, নাজনীন হাসান চুমকি, আকতার হোসেন, শ্রিয়া সর্বজয়া, সৈয়দ হাসান ইমাম, ড. ইনামুল হক, প্রবীর মিত্র, শর্মিলী আহমেদ, দিলারা জামান, আমিরুল হক, ডলি জহুর, শম্পা রেজা প্রমুখ।
