ফিতুর সিনেমায় অভিনয় করতে সেনসেশনাল অভিনেত্রী ক্যাটরিনা কাইফের চুলে লাল রং করতে ৫৫ লাখ রূপি খরচ হয়েছে বলে খবর ছড়িয়ে ছিল। তবে এই সুন্দরী অভিনেত্রী একথাকে গুজব বলে উড়িয়ে দিয়েছে।
অভিষেক কাপুরের পরিচালনায় ফিতুর সিনেমায় লাল রংয়ের চুলে এক নতুন চেহারার ক্যাটরিনাকে দেখা যাবে। সেই চুল লাল করা নিয়ে গুজব ছড়ায় যে এটি করতে ৫৫ লাখ রূপি খরচ হয়েছে। তবে এসব কথাকে ভিত্তিহীন উল্লেখ করে ক্যাটরিনা বলেন, আমার মনে হয় না এমনটা সম্ভব, এমনকি আপনি চাইলেও চুল লাল করতে এত টাকা খরচ করতে পারবেন না। এটাকে অনেক মুখরোচক খবর হিসেবে প্রচার করছে যা আসলে সম্পূর্ণ ভিত্তিহীন।
চুল লাল করার রহস্য সম্পর্কে ক্যাটরিনা বলেন, এটা পরিচালক অভিষেকের আইডিয়া। কাশ্মীরে যখন পাতা ঝরে পড়ে তখন পুরো এলাকাকে লাল রংয়ের দেখায়। এটা প্রতীকধর্মী, লাল রং আবেগ, ভালোবাসা ও আগুনেরও প্রতীক। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।
