চীনের স্মার্টফোননিমার্তা প্রতিষ্ঠান ওয়ানপ্লাস তাদের প্রথম ডিভাইস ‘ওয়ানপ্লাস ওয়ান’ দিয়ে বাজার মাত করেছিল। উন্নত কনফিগারেশনের ডিভাইসটির দাম কম হওয়ার কারণে সহজেই তা ব্যবহারকারীদের কাছে জনপ্রিয়তা পায়।
সেই ধারাবাহিকতায় গত বছর দ্বিতীয় স্মার্টফোন নিয়ে বাজারে হাজির হয় প্রতিষ্ঠানটি, যার নাম ওয়ানপ্লাস টু। চীন এবং ইউরোপ-আমেরিকা মাতিয়ে ডিভাইসটি এবার বিকাশমান স্মার্টফোন বাজারে আসছে। শুরুতেই ভারতের বাজারে পাওয়া যাচ্ছে স্মার্টফোনটি।
৩ জিবি র্যাম ও ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজের দুটি সংস্করণে ডিভাইসটি উন্মোচন করা হয়। তবে ভারতে ৩ জিবি র্যাম ও ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজের সংস্করণটি পাওয়া যাচ্ছে। সংস্করণটি ২২ হাজার ৯৯৯ রুপি দিয়ে ই-কমার্স জায়ান্ট অ্যামাজন ইন্ডিয়া থেকেও কেনা যাবে।
৫.৫ ইঞ্চি ডিসপ্লের স্মার্টফোনটিতে রয়েছে ১.৮ গিগাহার্টজ স্ন্যাপড্রাগন ৮১০ প্রসেসর। ডিসপ্লে রেজ্যুলেশন ১৯২০*১০৮০, যা ৪০১ পিপিআই সমৃদ্ধ। অপারেটিং সিস্টেমে হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপের কাস্টমাইজড সংস্করণ অক্সিজেন ওএস।
ছবি তোলার জন্য ডিভাইসটির পিছনে রয়েছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। এর সাহায্যে ৪কে ভিডিও রেকর্ড করা যাবে। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য সামনে রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা।
এতে যুক্ত করা হয়েছে নতুন প্রযুক্তি ইউএসবি সি টাইপ চার্জিং পোর্ট। এছাড়া থ্রিজি ও ফোরজির পাশাপাশি ডিভাইসটিতে রয়েছে ওয়াইফাই, ব্লুটুথ সুবিধা। এতে রয়েছে ৩ হাজার ৩০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি।
