রাজধানীর কল্যাণপুর পোড়া বস্তি উচ্ছেদে হাইকোর্টের দেয়া স্থগিতাদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে বস্তি উচ্ছেদ কার্যক্রম নিয়ে হাইকোর্টের জারিকৃত রুল চার সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেয়া হয়েছে। রবিবার সকালে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে হাইকোর্ট এই বস্তি উচ্ছেদের কার্যক্রমের ওপর তিন মাসের নিষেধাজ্ঞা দিয়েছিলেন। ওই আদেশ স্থগিত চেয়ে আপিল করে রাষ্ট্রপক্ষ। আপিলের পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন ড. কামাল হোসেন ও ব্যারিস্টার সারা হোসেন।
