খালেদা জিয়ার বিরুদ্ধে প্রতিবেদন দাখিল ২৫ ফেব্রুয়ারি

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৬, ১২:৩৩
ধর্মীয় উস্কানি ও বিভিন্ন শ্রেণির মধ্যে বিরোধ সৃষ্টির অভিযোগের মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২৫ ফেব্রুয়ারি দিন ধার্য করেছে আদালত।
 
মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আজ রবিবার দিন ধার্য ছিল। 
 
মামলার তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম সামছুল আরেফিন প্রতিবেদন দাখিলের জন্য নতুন এই দিন ধার্য করেন। এ নিয়ে এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১৩ বার তারিখ নির্ধারণ করা হয়েছে।