যুদ্ধাপরাধ: ৯ রাজাকারের বিরুদ্ধে সূচনা বক্তব্য উপস্থাপন

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৬, ১২:৪৭
মানবতাবিরোধী অপরাধ মামলায় যশোরের প্রাক্তন সংসদ সদস্য জাতীয় পার্টির নেতা সাখাওয়াত হোসেনসহ নয়জনের বিরুদ্ধে সূচনা বক্তব্য উপস্থাপন করেছে রাষ্ট্রপক্ষ।
 
এই নয়জনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষীর সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১৫ ফেব্রুয়ারি দিনও ধার্য্য করা হয়েছে।
 
রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই আদেশ দেয়।
 
রাষ্ট্রপক্ষে সূচনা বক্তব্য উপস্থাপন করেন প্রসিকিউটর জেয়াদ আল মালুম।