বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গে সিদ্ধার্থ মালহোত্রার প্রেমের গুঞ্জণ শোনা যাচ্ছে অনেক দিন ধরেই। বিভিন্ন সময় তাদের একসঙ্গে দেখাও গেছে। তবে এখন সিদ্ধার্থ বলছেন, তারা নাকি ‘ভাল বন্ধু’!
পিটিআইকে সিদ্ধার্থ বলেছেন, আমরা ভাল বন্ধু ও সহকর্মী। শিগগিরই আমরা ‘কাপুর অ্যান্ড সনস’ ছবিতে একসঙ্গে অভিনয় করব।
৩১ বছর বয়সী এই অভিনেত্রী বলেছেন, আমাদের সঙ্গে ভাল একটি কাজের সম্পর্ক রয়েছে। প্রথম ছবি থেকেই আমি আলিয়াকে জানি, তাই আমাদের একটি ভাবগত সংযোগ রয়েছে। ছবি করার আগ থেকেই আমি তাকে চিনি আর সেটি পরিবর্তন হয়নি।
প্রেমের কথা অস্বীকার করলেও বলিউডের অনেক অনুষ্ঠানেই সিদ্ধার্থ ও আলিয়াকে একসঙ্গে অনুষ্ঠানে যোগ দিতে দেখা গেছে।
করণ জোহরের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবির মাধ্যমে বলিউডে পদাপর্ণ করেন সিদ্ধার্থ ও আলিয়া। এবার আবার তারা ‘কাপুর অ্যান্ড সনস’ ছবিতে অভিনয় করেছে। ছবিতে পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানও অভিনয় করেছেন। আগামী ৮ মার্চ ছবিটি মুক্তি পাবে। খবর: ডিএনএ।
