আরবাজ -মালাইকার বিচ্ছেদের পেছনে অর্জুন কাপুর?

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৬, ১২:৫৯
 
কয়েকদিন ধরেই আরবাজ খান ও মালাইকা আরোরা খানের সংসার ভাঙনের বিষয়ে মিশ্র খবর শোনা যাচ্ছে। এবার নতুন খবর হলো, অর্জুন কাপুরের জন্যই নাকি আরবাজ-মালাইকার সম্পর্কে অবনতি হয়েছে।
 
স্পটবয়ের প্রতিবেদনে বলা হয়েছে, সালমান খানের ভাবি মালাইকা আরোরা খানের সঙ্গে কিছুদিন ধরেই বেশ কাছাকাছি অবস্থানে আছেন অর্জুন। একটি অনুষ্ঠানে যোগদানের পর তাদের ঘনিষ্ঠতা আরো বেশি বেড়ে যায়। আর এটি নাকি ভালোভাবে নিতে পারেননি আরবাজ।
 
তবে এখন পর্যন্ত আরবাজ কিংবা মালাইকার কাছ থেকে কোনো ধরনের মন্তব্য পাওয়া যায়নি।