বান্দরবানে জেলা বিএনপি নেতাকে বহিষ্কার

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৬, ১৩:২৯
বান্দরবান জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট কাজী মহতুল হোসেন যত্নকে বিএনপির সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
 
রবিবার বিএনপির দফতরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়েছে।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও স্বার্থবিরোধী তৎপরতায় লিপ্ত থাকার কারণে বান্দরবান জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট কাজী মহতুল হোসেন যত্নকে বিএনপির সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।