মাসব্যাপী চলা আন্তর্জাতিক বাণিজ্যমেলার পর্দা নামছে রবিবার। শেষ মুহূর্তে কেনাকাটা করতে মেলায় ভিড় করছেন দর্শনার্থীরা।
ক্রেতাদের আকৃষ্ট করতে স্টলগুলোতে দেয়া হয়েছে বিশেষ ছাড়। এছাড়াও রয়েছে নানারকম অফার। এবার রাজনৈতিক অস্থিরতা না থাকায় মেলায় বিক্রি ভাল হচ্ছে বলে জানিয়েছেন বিক্রেতারা।
শেষের দিন হওয়ায় বিক্রেতারাও চাচ্ছেন মেলায় আনা পণ্যগুলো বিক্রি করতে। এজন্য আগের তুলনায় আরো বেশি ছাড় দিচ্ছেন তারা।
এদিকে কম দামে পছন্দের পণ্যটি কিনতে মেলায় ভিড়ছেন ক্রেতারা।
গত ১ জানুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে ২১তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হয়।
