টাঙ্গাইলের সখীপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় ৫ম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্র নিহত হয়েছে। নিহত আল আমিন (১১) ভালুকা উপজেলার কৈয়াদি গ্রামের প্রবাসী মাসুদ রানার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার দুপুর সোয়া একটার দিকে উপজেলার বড়চওনা শাহীন ক্যাডেট স্কুলের ছাত্র আল আমিন স্কুল শেষে বাইসাইকেলে করে বাড়ি ফিরছিল। উপজেলার সখীপুর-সাগরদিঘী সড়কের জোরদিঘী নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সার বোঝাই একটি ট্রাক বাইসাইকেলটিক চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কামাল হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
