এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে সোমবারের মন্ত্রিসভার নির্ধারিত সাপ্তাহিক বৈঠকের স্থান ও সময়সূচি পরিবর্তন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এদিন মন্ত্রিসভার বৈঠক বাংলাদেশ সচিবালয়ের পরিবর্তে সকালে প্রধানমন্ত্রীর কার্যালয় অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্ন যাতায়াত করতে পারে সে জন্য প্রধানমন্ত্রী এ সিদ্ধান্ত নিয়েছেন।
সোমবার ১০ শিক্ষা বোর্ডের আওতায় দেশব্যাপী এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে।
