গণমাধ্যমের উপর বেশ চটেছেন কালে আলোচিত ঢালিউড নায়িকা পরীমনি। একসঙ্গে অনেক ছবিতে চুক্তিবদ্ধ হওয়া এই নায়িকা তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, 'সরি টু সে, ভাবখানা এমন যে আমার সেক্স ভিডিও পেয়ে গেছেন! ওরে ভাই এরকম ছবি আমার হাজার জনের সঙ্গে আছে।তার মানে এই নয়, সেই হাজার জন আমার জামাই লাগে।'
তিনি তার স্ট্যাটাসে আরো বলেন, 'কি এমন পিক্সখানা পাইছেন, যা নিয়া এত লাফালাফি শুরু কইরা দিছেন। ছবিতেকি আমি বউ সেজে বাসর ঘরে বসে আছি, না আমি ন্যাংটা হয়ে দাড়ায়া আছি? কোনটা?'
IMG0
এ সময় তিনি গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে বলেন, এই রকম পিক্সত আপনারা যারা আজ নিউজ করছেন তাদের সাথেও আছে। যেটা এই ছবির তুলণায় আরো অনেক বেশি কাছাকাছি। তাহলে আপনারা সবগুলাই আমার জামাই!'
তিনি নিষ্ঠাবান গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্য বলেন, 'আমি নিষ্ঠাবান সাংবাদিকদের সম্মান করে বলছি, আপনারা প্লিজ ভিত্তিহীন সংবাদ করবেন না।
