‘বিএনপি নির্বাচনে অংশ নিবেই’

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৬, ১৯:৪১
বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘যত অত্যাচারই আসুক বিএনপি নির্বাচনে অংশ গ্রহণ করবেই। কাউন্সিলে প্রতি পদে একজন করে নিযুক্ত করা হবে। একজন নেতাকে একাধিক পদ দিয়ে অপর নেতাদের বঞ্চিত করা হবে না।’
 
রবিবার দুপুর দেড়টায় রাজশাহী মহানগরীতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
 
মুক্তিযুদ্ধে নিহতের সংখ্যা সংক্রান্ত প্রশ্নে রিজভী বলেন, ‘মুক্তিযুদ্ধে কতজন মানুষ শহীদ হয়েছে তা সঠিক বলা যাবে না। অন্যান্য দেশেও যুদ্ধ সংঘটিত হলে মৃতের সংখ্যা নিয়ে আলোচনা করা হয়। আর এটা একটা চলমান প্রক্রিয়া।’
 
এতে অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় সদস্য শাহিন শওকত ও আবু সাঈদ চাঁদ প্রমুখ উপস্থিত ছিলেন।