সিরিয়ায় দুটি আত্মঘাতী বোমা হামলায় ৩০ জন নিহত হয়েছে। রবিবার দেশটির সায়িদা জৈনব জেলায় শিয়াদের এক মাজারে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
রাষ্ট্রীয় টেলিভিশনে হামলার কিছু ফুটেজ দেখা গেলেও এ নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
স্থানটিতে বেশ কয়েকবছর ধরেই হামলা চলছে। এখানে হযরত আলি (র.) এর মেয়ের কবর অবস্থিত। দুই বছর পর জেনেভায় শান্তি আলোচনা চলাকালীনই এই হামলার ঘটনা ঘটলো।
