‘জার্মান পুলিশের উচিত প্রয়োজনে অভিবাসীদের গুলি করা’

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৬, ২০:১০
অনুপ্রবেশের সময় প্রয়োজন হলে অভিবাসীদের উপর জার্মান পুলিশের গুলি করা উচিত বলে মন্তব্য করলেন দেশটির ডানপন্থী রাজনীতিবিদ ফ্রক পেট্রি।
 
স্থানীয় সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাতকারে অলটারনেটিভ ফর জার্মানি- এএফডি পার্টির এই নেতা বলেন, আমি নিজেও এমনটা চাইনা। কিন্তু এটাই একমাত্র পথ।
 
ইতিমধ্যে তার এই মন্তব্য নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। তার মন্তব্যের নিন্দা জানিয়েছে বামপন্থী রাজনৈতিক দল ও জার্মান পুলিশ ইউনিয়ন।
 
গত এক বছরে ১১ লাখেরও বেশি অভিবাসী জার্মানিতে প্রবেশ করেছে। জার্মানির চ্যান্সেলর এঙ্গেলা মের্কেল বলেন, সিরিয়া ও ইরাকে যুদ্ধ শেষ হয়ে গেলেই অভিবাসীরা তাদের দেশে ফিরে যেতে পারবে।
 
তবে পেট্রি বলেন, অবৈধভাবে প্রবেশকারীদের থামাতেই হবে। প্রয়োজনে গুলিও চালাতে হবে। কারণ আইন তাই বলে। সূত্র: বিবিসি