দেশে মোট ভোটার ৯ কোটি ৯৯ লাখ

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৬, ২০:৫১
হালনাগাদের পর দেশে মোট ভোটার ৯  কোটি ৯৮ লাখ ৯৮ হাজার ৫৫৩ জন। এই তালিকায় নতুন ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন ৪৪ লাখ ৩২ হাজার ৯২৭ জন। নতুন ভোটারদের মধ্যে পুরুষ  ভোটারের সংখ্যা ২৩ লাখ ৩২ হাজার ৬৯৫ জন এবং নারী ভোটার ২১ লাখ ২৩২ জন।
 
রবিবার বিকেলে নির্বাচন কমিশন (ইসি)  থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
 
মোট ভোটারের মধ্যে পুরুষ ৫০ দশমিক ৩২ শতাংশ এবং নারী ভোটার ৪৯ দশমিক ৫৮ শতাংশ। পুরুষ ভোটার ৫ কোটি ৩২ লাখ ২০ হাজার ৩৬২ জন এবং নারী ভোটার ৪ কোটি ৯৫ লাখ ৭৮ হাজার ১৯১ জন।২০১৫ সালে হালনাগাদ করা তালিকায় মৃত ভোটার বাদ পড়েছেন ৭ লাখ ৩৫ হাজার ৮৭১ জন। এর মধ্যে পুরুষ  ভোটার ৪ লাখ ৮৫ হাজার ৭৯৯ জন।  অন্যদিকে, নারী ভোটার ২ লাখ ৫০ হাজার ৭২ জন।গত বছরের ২৫ জুলাই  থেকে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করে নির্বাচন কমিশন
 
২০১৫ সালে হালনাগাদে মৃত ভোটার কর্তন করা হয়েছে ৭ লাখ ৩৫ হাজার ৮৭১ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা বেশি। পুরুষ  ভোটার ৪ লাখ ৮৫ হাজার ৭৯৯ জন। অন্যদিকে নারী ভোটার ২ লাখ ৫০ হাজার ৭২ জন।নতুন ভোটারদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ২৩ লাখ ৩২ হাজার ৬৯৫ জন এবং নারী ভোটার ২১ লাখ ২৩২ জন।এর আগে গত বছর ২৫ জুলাই থেকে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করে ইসি।