নিউইয়র্কে ক্লাব সননে আজ সন্ধ্যা সাড়ে ৬টায় মঞ্চস্থ হবে দেশের শীর্ষস্থানীয় নাট্যদল থিয়েটার আর্ট ইউনিটের নাটক ‘গোলাপজান’। এস এম সোলাইমান স্মরণে নিউইয়র্কের নাট্যপ্রেমীদের জন্য আবু সুফিয়ান পরিচালিত তথ্যচিত্র ‘ক্ষ্যাপা’র প্রদর্শনীও হবে সেখানে। এছাড়াও নিউইয়র্কের এই ক্লাবে দর্শকদের জন্য থাকবে এস এম সোলাইমানের গান।
অপরদিকে, আগামী ৯ ফেব্রুয়ারি দিল্লির প্রসিদ্ধ ‘ন্যাশনাল স্কুল অব ড্রামা’র (এনএসডি) অভিমঞ্চে দলটি মঞ্চস্থ করবে তাদের আরেক আলোচিত নাটক ‘আমিনা সুন্দরী’। মোহাম্মদ আবু তাহেরের ‘গোলাপজানের অশ্বারোহন’ শিরোনামে ছোটগল্প থেকে অনুপ্রাণিত ‘গোলাপজান’ নাটকটির রচনা ও নির্দেশনা রয়েছেন প্রয়াত নাট্যজন এস এম সোলায়মান। নাটকটিতে রোকেয়া রফিক বেবীর একক অভিনয় দেশে-বিদেশে বেশ প্রশংসা কুড়িয়েছে।
