এইচ১৭৫ মডেলের নতুন একটি হ্যান্ডসেট বাজারে ছেড়েছে দেশের শীর্ষস্থানীয় হ্যান্ডসেট ব্র্যান্ড সিম্ফনি। নতুন স্মার্টফোনটিতে ৬৪ বিটের প্রসেসর এবং ৪ হাজার মিলি-অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি থাকবে।
৫ ইঞ্চি স্ক্রিনের এইচ১৭৫ স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ললিপপ অপারেটিং সিস্টেমে চলবে। এর পেছনে থাকবে ১৩ মেগাপিক্সেল অটোফোকাস এবং সামনে থাকবে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা।
স্মার্টফোনটির ক্যামেরা সফটওয়্যারে আছে জিরো শাটার ডিসপ্লে, ফেইস ডিটেকশন, টাইম ষ্ট্যাম্প, নয়েজ রিডাকশন এইচডিআর, কন্টিনিউয়াস শট এবং স্লো মোশন ভিডিও ধারণ করার সুবিধা। অ্যাকশন আনলক, স্মার্ট অ্যানসার, অ্যানসার বাই সুইং, স্মার্ট কল এবং স্মার্ট সুইচসহ নানা ফিচার আছে স্মার্টফোনটিতে।
৬৪ বিটের ১.৩ গিগাহার্টজ কোয়াড-কোর প্রসেসর ও ২ জিবি র্যামের স্মার্টফোনটিতে আছে মালি টি৭২০ জিপিইউ।এতে আরও আছে ১৬ জিবি স্টোরেজ সুবিধা।এর এক্সপান্ডেবল মেমোরি ৩২ জিবি পর্যন্ত।
মাল্টি জেসচার সেটিংস থাকায় সহজেই হাতে ব্যবহার করা সম্ভব হবে। স্ক্রিন বন্ধ থাকা অবস্থাতেও আঙুল দিয়ে সি লিখে ক্যামেরা, আর ই লিখে ব্রাউজার ওপেন করা যাবে।
ধূসর ও সাদা দুটি রঙের সিম্ফনি এইচ১৭৫ মডেলের এই হ্যান্ডসেটটি বাজারে পাওয়া যাচ্ছে ১০ হাজার ৪৯০ টাকায়।
ডিভাইসটি মাসখানেক আগে থেকে বাজারে পাওয়া গেলেও তার আনুষ্ঠানিক উন্মোচন হবে আজ সোমবার।
