৫০ ডিগ্রি কাত হয়ে ফ্রান্স উপকূলে ছুটছে জাহাজ

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৬, ১০:৫১
 
সাড়ে তিন হাজার টনের বেশি কাঠ আর নির্মাণ যন্ত্রপাতি বোঝাই একটি ক্ষতিগ্রস্ত মালবাহী জাহাজ চালকহীন অবস্থায় ফ্রান্স উপকূলের দিকে ছুটে যাচ্ছে। সোমবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
 
প্রতিবেদনে বলা হয়েছে, মডার্ন এক্সপ্রেস নামের নিবন্ধিত ঐ জাহাজটিকে টেনে বন্দরে নিয়ে যেতে না পারলে সেটি সোমবার রাতে বা মঙ্গলবার ভোরের দিকে আটলান্টিকে ভেসে উপকূলে আছড়ে পড়তে পারে।
 
IMG0
 
গত মঙ্গলবার  থেকে জাহাজটিতে কিছু ত্রুটি দেখা দেয়। এরপর সেখান থেকে ২২ জন নাবিককে হেলিকপ্টারে করে সরিয়ে নেয়া হয়।
 
সোমবার উদ্ধার অভিযান ব্যাহত হয়। এর দুইদিন আগে উত্তাল সাগরে জাহাজের একটি ‘টো লাইন’ ছিঁড়ে যায়। এখন জাহাজটি ৪০ থেকে ৫০ ডিগ্রি কোণে এগিয়ে ভেসে যাচ্ছে।
 
IMG1
 
ফরাসি কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজটিতে প্রায় ৩০০ টন জ্বালানি রয়েছে। একটি ফরাসি পত্রিকা লিখেছে, উপকূলে আছড়ে পড়া অনিবার্য হয়ে উঠলে জাহাজ থেকে তেল সরিয়ে নেয়ার চেষ্টা করা হবে।