নাইজেরিয়ায় হামলা: নিহতের সংখ্যা বেড়ে ৮৬

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৬, ১১:১২
 
নাইজেরিয়ার একটি গ্রামে বোকো হারামের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮৬ জন হয়েছেন।  নিহতদের মধ্যে শিশুও রয়েছে। এছাড়াও বাসিন্দাদের ঘরবাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে।
 
সোমবার গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার দালোরি গ্রামে এই হামলা চালানো হয়। দালোরি গ্রামটি মাইদুগুরি ১২ কিলোমিটার দূরে অবস্থিত।
 
গাড়িতে করে বোকো হারামের সদস্যরা ঐ গ্রামটিতে পৌঁছানোর পরপরই নির্বিচারে গুলি করতে শুরু করে। এরপর তারা মানুষতের ভিতরে রেখেই তাদের ঘর-বাড়িতে আগুন দিয়ে। হামলায় ৮৬ জনের মতো মানুষ নিহত হয়েছে। এছাড়া বোকো হারাম কাছের একটি শরণার্থী শিবিরে হামলা চালানোর চেষ্টা করেছিল। সেখানে অন্তত ২৫ হাজার মানুষ বাস করছে।
 
সেনাবাহিনীর এক মুখপাত্র কর্নেল মুস্তফা আনকা বলেছেন, হামলাকারীরা দুইটি গাড়ি ও মোটরসাইকেলে করে এসে গুলিবর্ষণ করে। এরপর তারা আগুন দিয়ে দেয়। তিনজন আত্মঘাতী বোমাহামলাকারী নারী গ্রামবাসীদের সঙ্গে মিশে গিয়ে হামলা চালাতে চেয়েছিল। কিন্তু বাধা পেয়ে তারা নিজেদের উড়িয়ে দেয়।
 
হামলা থেকে বেঁচে যাওয়া গ্রামবাসীরা জানিয়েছেন, বোকো হারাম দালোরিতে ঢোকার সাথে সাথে তারা ঝোপের মধ্যে পালিয়ে গিয়েছিল।