ফার্মাস ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান মাহবুবুল হক চিশতীকে অব্যাহতি প্রদানের আদেশ স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একইসঙ্গে এ বিষয়ে জারিকৃত রুল ১৫ ফেব্রুয়ারির মধ্যে নিষ্পত্তি করতে মামলার পক্ষদয়কে আদেশ দেয়া হয়েছে।
প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন।
গত ১৭ মে বাংলাদেশ ব্যাংক চিশতীকে অব্যাহতির জন্য আদেশ প্রদান করে। এই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্টে রিট দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের ওই আদেশ গত ২৭ মে স্থগিত করে দেয় হাইকোর্ট। একই সঙ্গে রুল জারি করে আদালত। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করে বাংলাদেশে ব্যাংক। আজ শুনানি শেষে বাংলাদেশ ব্যাংকের আবেদন নিষ্পক্তি করে দেয় আপিল বিভাগ। আবেদনের পক্ষে ব্যারিস্টার আজমল হোসেন কিউসি ও চিশতীর পক্ষে ব্যারিস্টার মওদুদ আহমদ শুনানি করেন।
