মেক্সিকোতে জন্মদিনের অনুষ্ঠানে বন্দুক হামলা, নিহত ১১

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৬, ১২:৫৪
 
মেক্সিকোর দক্ষিণাঞ্চলে এক কিশোরের ১৫তম জন্মদিনের অনুষ্ঠানে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১১ জন নিহত হয়েছেন। রবিবার দেশটির কর্মকর্তারা এই তথ্য  জানিয়েছেন।
 
এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে, মাইকোয়াক্যান সীমান্তের অদূরে গুয়েরেরো রাজ্যে শুক্রবার এই ঘটনা ঘটে। অঞ্চলটিতে প্রায়ই হত্যাকা্লসহ মাদক সংক্রান্ত অপরাধ হয়।
 
গুয়েরেরোর গভর্নর হেক্টার অস্টুডিলো এক সংবাদ সম্মেলনে বলেন, এক কিশোরের ১৫ বছরের জন্মদিনের অনুষ্ঠানে বন্দুক হামলায় ১১ জন নিহত হওয়ার খবর আমরা পেয়েছি।