রণবীর কাপুরের সঙ্গে সম্পর্ক ভেঙ্গে যাওয়ার পরে ক্যাটরিনা কাইফকে প্রায়ই দেখা যাচ্ছে সাবেক প্রেমিক সালমান খানের সঙ্গে। তবে ক্যাটরিনা বলেছেন, সালমান খানের সঙ্গে কোনো রোমান্টিক নয় বরং দুইজনের পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক বিদ্যমান।
সালমানের সঙ্গে তার সম্পর্কের ধরণ সম্পর্কে এক প্রশ্নের জবাবে ক্যাটরিনা বলেন, দুইজন মানুষের মধ্যে কোনো সম্পর্ক বা বন্ধুত্ব বা সম্পর্কের সমীকরণ সবসময় সুনির্ধারিত হতে হয় না। এটা শুধু ওই দুইজন মানুষের জানা প্রয়োজন আসলে তাদের মধ্যে সম্পর্কের সমীকরণটা কী? আমার এবং সালমানের মধ্যে দুইজনের মধ্যে পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক এবং আমার ধারণা আপনার এটি বুঝতে পারেন ভালো করেই।
ক্যাটরিনা আরো যোগ করেন, আমি মনে করি কোনো সম্পর্কের সমীকরণে পারস্পরিক শ্রদ্ধার বিষয়টি অনেক বেশি গুরুত্বপূর্ণ। আসল কথা হচ্ছে এই শ্রদ্ধাটাই সবকিছুই বলে দেয় এবং এর বেশি কিছু বলার প্রয়োজন নেই। ইন্ডিয়ান এক্সপ্রেস।
