মীর কাসেমের আপিল শুনানি ২ ফেব্রুয়ারি

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:১৩
 
আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের দেয়া ফাঁসির রায়ের বিরুদ্ধে জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলীর আপিল শুনানির জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মঙ্গলবারের দৈনন্দিন কার্যতালিকায় অন্তর্ভূক্ত হয়েছে। প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চে এ শুনানি অনুষ্ঠিত হবে।
 
গত ৬ জানুয়ারি মীর কাসেমের আপিল শুনানির জন্য এ দিন ধার্য করেছিল আপিল বিভাগ।
 

২০১৪ সালের ২ নভেম্বর মানবতাবিরোধী অপরাধের মামলায় মীর কাসেমকে মৃত্যুদণ্ড দেয় যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-২। পরে ওই রায় বাতিল চেয়ে এবং বেকসুর খালাস দেয়ার আবেদন জানিয়ে আপিল দায়ের করেন তিনি। ইতিমধ্যেই আপিলের সারসংক্ষেপ দাখিল করেছে রাষ্ট্র ও আসামি পক্ষ।