ইউরোপিয়ান ইউনিয়নের সেনারা মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে শিশুদের উপর যৌন নিপীড়ন চালিয়েছে বলে অভিযোগ করল জাতিসংঘ। তারা জানায়, ১৪ থেকে ১৬ বছর বয়সী শিশুরা জর্জিয়ান সদস্যের দ্বারা ধর্ষণের শিকার হয়েছেন।
এদিকে সাত বছরের একজন মেয়ে ও নয় বছরের এক ছেলেশিশু ফরাসী সেনার যৌন নিপীড়নের শিকার হয়েছে। অথচ দেশটিতে শান্তি প্রতিষ্ঠা করতেই পাঠানো হয়েছিল তাদের। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার জায়েদ রাদ আল-হুসেইন বলেন, তারা শান্তিরক্ষীদের এমন আচরণে খুবই সতর্ক। এর আগে ডিসেম্বরে দেশটিতে শান্তিরক্ষীদের যৌন নিপীড়নের অভিযোগ করে এক নিরপেক্ষ তদন্ত প্যানেল। সেসময় তারা জাতিসংঘ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ করেন যে তারা ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। বিবিসি
