সেলফি তুলতে গিয়ে ট্রেনের নিচে!

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:৫১
চলন্ত ট্রেনের সঙ্গে সেলফি তুলতে গিয়ে প্রাণ হারাল দীনেশ নামে ১৬ বছরের এক ভারতীয় কিশোর। সোমবার ভারতের চেন্নাইয়ে এই ঘটনা ঘটে।
 
ভারতের সংবাদমাধ্যম জানায়, চেন্নাইয়ের একটি জুলজিক্যাল পার্ক থেকে বন্ধুদের সঙ্গে বাড়ি ফিরছিল একাদশ শ্রেণীর ছাত্র দীনেশ। হঠাৎ মোবাইল হাতে সেলফির তোলার জন্য  রেললাইনের ধারে দাঁড়িয়ে পড়ে দীনেশ।
 
তবে, ট্রেনের দুরন্ত গতির টানে টাল সামলাতে পারেনি সে। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গত বছর বিশ্বজুড়ে সেলফি তুলতে ২৭ জন নিহতের অর্ধেকই ভারতীয়। দুর্ঘটনা কমাতে মুম্বাইয়ে ১৬টি নো-সেলফি জোন তৈরি করা হয়েছে। এনডিটিভি