নিজের চেয়ে বয়সে ২১ বছরের ছোট এক যুবককে বিয়ে করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাবেক স্ত্রী ল্যুদমিলা পুতিনা।
রুশ সংবাদমাধ্যমগুলো জানায়, ৫৭ বছর বয়সী ল্যুদমিলা তার নাম পরিবর্তন করেছেন। নতুন নাম রেখেছেন ল্যুদমিলা অচেরেতনয়া। আর্তুর অচেরেতনয়া নামে ৩৭ বছরের এক ব্যবসায়ীকে বিয়ে করেছেন তিনি। সম্ভবত তার পদবীই গ্রহণ করেছেন তিনি। কয়েক দিন আগেই নতুন বরের সঙ্গে নিজের ছবি পোস্ট করেছেন পুতিনা।
তবে সত্যিই বিয়ে করছেন কিনা সে ব্যাপারে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ২০১৩ সালের জুলাইয়ে পুতিনের সঙ্গে বিচ্ছেদের কথা ঘোষণা করেন পুতিনা
ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেস্কোভ বলেন, ভ্লাদিমির এবং ল্যুদমিয়ার বিবাহ বিচ্ছেদ হয়েছে। তাই ল্যুদমিয়ার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে চান না তিনি।
শুধু পুতিনাই নন, পুতিনের সঙ্গেও এক তরুণীর সম্পর্ক রয়েছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। দেশটির বেশ কিছু গণমাধ্যম বলছে, অলিম্পিকের সাবেক জিমম্যাস্ট এলিনা কাবেইভা নামে ৩২ বছরের ওই তরুণীর সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে রুশ প্রেসিডেন্টের।
৩০ বছর একসঙ্গে বসবাসের পর ২০১৩ সালের জুলাইয়ে নিজেদের ডিভোর্সের ঘোষণা দেন পুতিন ও তার স্ত্রী। এরপর থেকেই মিডিয়ার আলোচনার বাইরে রয়েছেন দেশটির সাবেক এই ফার্স্টলেডি।
অনেকদিন পর আবারো সংবাদের শিরোনাম হলেন তিনি। এদিকে পুতিনেরও ৩২ বছর বয়সী সাবেক অলিম্পিক জিমন্যাস্টের সঙ্গে সম্পর্কের কথা শোনা যাচ্ছে। সিএনএন
